মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
১৭ অগাস্ট ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে অন্তসত্ত্বা গৃহবধুর রক্তাক্ত মরদেহ ফেলে পালালো স্বামীর বাড়ির লোকজন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আফরোজা বেগম(১৮) নামে এক অন্তসত্ত্বা গৃহবধুর লাশ বাড়ির উঠানে ফেলে পালিয়েছে স্বামীর লোকজন।
সোমবার(১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে স্বামীর বাড়ির উঠানে লাশ ফেলে যায়।
এর আগে রোববার রাজধানী ঢাকার গাজিপুর কোনাবাড়ির ভাড়া বাসায় ওই গৃহবধুর মৃত্যু হয়।
মৃত গৃহবধু চলবলা ইউনিয়নের নিথক গ্রামের দীন ইসলামের স্ত্রী। তিনি একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক বছর আগে আলফেস আলীর মেয়ে আফরোজার(১৮) সাথে বিয়ে হয় চলবলা নিথক গ্রামের দীন ইসলামের(২৪)। বিয়ের পর কাজের সুবাদে রাজধানী ঢাকার গাজিপুর কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আফরোজা দীন ইসলাম দম্পত্তি। বিয়ের পর থেকে তাদের মাঝে বনিবনা হত না। প্রায় সময় সাংসারিক কলহ নিয়ে আফরোজার উপর শারীরিক নির্যাতন চালাত স্বামী দীন ইসলাম। এরই মাঝে ৫ মাসের অন্তসত্ত্বা হন আফরোজা বেগম।
সর্বশেষ গত শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে স্বামীর নির্যাতনের বর্ননা দিয়ে বলেন, “আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে।” এ কথা বলার পরই ফোন কেটে যায়। এর কিছুক্ষন পরে স্বামী দীন ইসলাম শ্বশুরকে ফোনে জানায় আফরোজা অসুস্থ্য তাকে হাসপাতালে নিতে হবে। টাকা পাঠান তার চিকিৎসা করাতে হবে।
টাকা পাঠানো বিলম্ব হলে তারা জানায় আফরোজা মারা গেছে। সোমবার সকালে একটি লাশবাহী গাড়িতে গাজিপুর থেকে তার রক্তাক্ত লাশ দীন ইসলামের বাড়ির উঠানে ফেলে সবাই বাড়ি থেকে ছটকে পড়ে।
স্থানীয়রা জানান, সকালে অপরিচিত একটি লাশবাহী গাড়িতে আফরোজার রক্তাক্ত লাশ টেনে হেছড়ে উঠানে ফেলে গাড়িটি চলে যায়। তার লাশের সাথে স্বামী বা তার বাড়ির লোকজন ছিল না। লাশের পুরো শরীরে আঘাতের চিহ্ণ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নিহত চাচাত বোন শাপলা বেগম বলেন, গাজিপুরের বাসায় আফরোজাকে তার স্বামী দীন ইসলাম কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করেছে। শরীরের এমন কোন জায়গা নেই যেখানে আঘাত করেনি। আমাদের কাছে চিকিৎসার টাকা দাবি করেছিল। আমরা দেইনি তাই তারা লাশ এনে বাড়ির উঠানে ফেলে পালিয়েছে। হত্যার বিচার দাবি করেন তিনি।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সিদ্দিক বলেন, আমরা লাশের সাথে পাঠানো ঢাকা উত্তরার শিন শিন জাপান হাসপাতালের কাগজপত্র যাচাই করছি, সে কাগজে দাবি করা হয়েছে বিষপানে তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ণ দেকে আমরা গভির তদন্ত করছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০