সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ঃ
১৫ অগাস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় রোপা আমন রোপণের ধুম, মাঠে মাঠে কৃষকের স্বপ্ন

আষাঢ় পেরিয়ে শ্রাবণের শেষে রংপুরের শস্যভান্ডারখ্যাত কাউনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে শুরু হয়েছে রোপা আমন ধান রোপণের মহোৎসব। সোনালি ফসলের বাম্পার ফলনের স্বপ্ন বুকে নিয়ে ভোরের আলো ফুটতেই মাঠে মাঠে কৃষকের কর্মমুখরতায় এক অনন্য গ্রামীণ উৎসবে রূপ নিয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন মৌসুমকে সামনে রেখে বিভিন্ন গ্রামে বীজতলা থেকে চারা তোলা, জমি চাষ দেওয়া, ধান লাগানোসহ নানা কাজে কিষান-কিষানি ও কৃষি শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। কে কার আগে চারা রোপণ শেষ করতে পারবেন, তা নিয়ে চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা।
পশ্চিম নিজপাড়া গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র জানান, বোরোসহ অন্যান্য ফসলের আবাদে সেচ, কীটনাশক, বীজ কেনাসহ নানা খাতে উৎপাদন ব্যায় বেশি পড়ে। রোপা আমন চাষে সেচ খরচ নেই, বৃষ্টির কারণে কীটনাশকেরও তেমন প্রয়োজন পড়ে না, নিড়ানি খরচ অনেক কম। এ কারণে কৃষক বর্ষা মৌসুমে রোপা আমন ধানের চাষ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
গদাই গ্রামের চাষি ফুল মিয়া জানান চলতি মৌসুমে আগে ভাগেই বৃষ্টি হওয়ায় জমিতে বৃষ্টির পানি দিয়েই আমন চাষে ব্যস্ত সময় পার করে চাষিরা। মাঠে মাঠে কাদায় নেমে নিপুণ হাতে সারিবদ্ধভাবে চলছে ধান রোপণের কাজ। রোপা আমন ধানের জমি প্রস্তুত, পরিচর্যায় নানামুখী কর্মযজ্ঞে স্থানীয় কৃষকদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা দিনমজুর শ্রমিকেরাও বাড়তি উপার্জনের আশায় দিনরাত ঘাম ঝরাচ্ছেন।
অনেক কৃষক অভিযোগ কওে বলেন এবার রাসায়নিক সারের সংকট দেখা দিয়েছে, সরকারী মূল্যেও চেয়ে অনেক বেশী দামে তাদেও সার কিনতে হচ্ছে। সার নিয়ে দুঃচিন্তায় রয়েছে কৃষকেরা। তারপর ও তারা স্বপ্ন দেখছেন প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে রোপা আমন আবাদে কৃষকের জন্য লাভজনক হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১১হাজার ৪শত ৭০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অর্জন হয়েছে প্রায় ১০ হাজার ৫১০ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সালাউদ্দিন জানান, রোপা আমন চাষকে লাভজনক ও সফল করতে কৃষি বিভাগের পক্ষ থেকে শুরু থেকেই কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুকিয়ে হলে অবস্থান, ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

১

এইচএসসিতে ৩০০ শিক্ষার্থীর ২৪৭ জন অকৃতকার্য, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

২

ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা ও বেরোবি শিক্ষার্থী চন্দন

৩

ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

৪

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

৬

পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই জিপিএ–৫ পেলেন

৭

শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, সন্ধায় মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

৮

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

৯

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

১০

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

১২

আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন

১৩

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষনা

১৪

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

১৫

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

১৬

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

১৭

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১৮

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

১৯

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

২০