জনডাক ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধনমন্ত্রীর সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে সরকার।’

সেই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবেলায় করণীয় নির্ধারণে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এর আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের ফলে এসব এলাকার তিন শতাধিক পোশাক কারখানা ছুটি ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কালখানা ছুটি ছিল। এদিকে গাজীপুরে ছুটি ছিল শতাধিক কারখানা।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপি

১

কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

২

নিজ স্ত্রীর সঙ্গে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

৩

শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শিক্ষককে, কপাল পুড়ল প্রতিষ্ঠান প্রধানেরও

৪

স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে

৫

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৬

নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

৭

মিরপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

৮

নীলফামারীতে ৫৯ শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মাত্র ৪, এইচএসসিতে পাস করেননি কেউ

৯

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, এক লাইনে লেখার অনুমতি

১০

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত

১১

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জামায়াত-এনসিপির দূরত্ব, আসন সমঝোতার অভিমানে লংমার্চে যাননি নাহিদ ইসলাম

১২

নির্ধারিত সময়ে পাওয়া যায়না অফিসে, হাজিরা দিয়ে উধাও রংপুর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা

১৩

গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

১৪

লুকিয়ে হলে অবস্থান, ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

১৫

এইচএসসিতে ৩০০ শিক্ষার্থীর ২৪৭ জন অকৃতকার্য, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

১৬

ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা ও বেরোবি শিক্ষার্থী চন্দন

১৭

ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

১৮

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

২০