জনডাক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে সদর উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার বাসিন্দা মো. সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা সদরের হোলারজুম্মা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় ডিবির একটি দল বাবুর হাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির

১০

গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলোর মতবিনিময় সভা

১১

রংপুরে বোরকার ভেতরে বিশেষ কায়দায় গাঁজা পাচারের চেষ্টা: ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১২

তিস্তার ভাঙনে ৮ বার ঘর সরিয়েছি এখন আর সরানোর জায়গাও নেই

১৩

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১৪

স্মৃতিসৌধে স্যালুট দেওয়া নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক

১৫

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৬

পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে চলছে পাথর-বালু লোড আনলোড, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

১৭

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

১৮

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

১৯

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

২০