মোঃ রিয়াদ প্রধান  গাইবান্ধা জেলা প্রতিনিধি:
২৭ জুলাই ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলোর মতবিনিময় সভা

গাইবান্ধা জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫)-এর সংসদ সদস্য মোছা. মমতাজ আলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ২৭ জুলাই বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ভিডিও উপস্থাপনার মাধ্যমে গাইবান্ধা জেলার উন্নয়নের বিভিন্ন দিক, সম্ভাবনাময় খাত এবং বিদ্যমান গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য মমতাজ আলো জেলার সম্ভাবনাকে কাজে লাগানো এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মমতাজ আলো। পরে তিনি জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত পৃথক একটি মতবিনিময় সভায় অংশ নেন।

 

এদিকে অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনও অংশ নেন। এ সময় দুই সংসদ সদস্যকে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির

১০

গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলোর মতবিনিময় সভা

১১

রংপুরে বোরকার ভেতরে বিশেষ কায়দায় গাঁজা পাচারের চেষ্টা: ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১২

তিস্তার ভাঙনে ৮ বার ঘর সরিয়েছি এখন আর সরানোর জায়গাও নেই

১৩

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১৪

স্মৃতিসৌধে স্যালুট দেওয়া নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক

১৫

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৬

পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে চলছে পাথর-বালু লোড আনলোড, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

১৭

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

১৮

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

১৯

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

২০