Admin1234@
২৭ জুলাই ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে চলছে পাথর-বালু লোড আনলোড, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

পঞ্চগড় জেলার মডেলহাট থেকে তালমা বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তার একাংশ দখল করে পাথর ও বালু লোড-আনলোডের কার্যক্রম চলতে দেখা যাচ্ছে। এতে প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ, পথচারী এবং যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে কিংবা অনেক ক্ষেত্রে রাস্তার ওপরই ট্রাক দাঁড় করিয়ে পাথর ও বালু ওঠানামা করানো হয়। ফলে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে দীর্ঘ যানজট, ধুলাবালি এবং দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

এলাকাবাসীর দাবি, সড়ক দখল করে এভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগীবাহী যানবাহনও এই সমস্যার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না।

স্থানীয় সচেতন মহল বলছে, শুধু মডেলহাট থেকে তালমা বাজার নয়, পুরো পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায়ও একই চিত্র দেখা যায়। সড়ক দখল করে নির্মাণসামগ্রী লোড-আনলোডের কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়লেও কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়ক দখলমুক্ত করে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১২

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৩

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৪

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৫

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১৬

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৭

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৮

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৯

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

২০