৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে একের পর এক ছুরিকাঘাত

৯ নভেম্বর, ২০২৬ সময় – ১০:০৩:২৪

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন এক তরুণ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর ব্যবহৃত ছুরিটি ফেলে পালিয়ে যান অভিযুক্ত তরুণ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরে ওই ছাত্রী। পরে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে তার ওপর হামলা চালান এক তরুণ। এ সময় ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করা হয়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হাতেও আঘাত পান ওই ছাত্রী। একপর্যায়ে চিৎকার করতে করতে সড়কের ওপর লুটিয়ে পড়ে সে।

কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ফয়সাল মাহমুদ বলেন, ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আহত স্কুলছাত্রীর বয়স ১৬ বছর। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শহরের থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় বসবাস করছেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসাইন বলেন, ঘটনার সময় তাঁর বোন বাসার বারান্দায় ছিলেন। স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করতে দেখে তিনি চিৎকার দেন। পরে বাইরে এসে তিনি দেখতে পান, এক তরুণ মেয়েটিকে উপর্যুপরি ছুরিকাঘাত করছেন। একপর্যায়ে চুল ধরে আঘাতও করেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে হামলা চালিয়ে ছুরিটি ফেলে পালিয়ে যান ওই তরুণ।

তিনি আরও বলেন, হামলার পর মেয়েটির মা বাসা থেকে নিচে নেমে এসে মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত একটি রিকশায় করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্রীর হাতে দুটি গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

১৬ দিন ধরে হাসপাতালের সামনে আন্দোলন

Source: https://publicnewsbd.com/details/?pid=4678

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি ১০ হাজার টাকা জরিমানা।

১

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

২

বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে

৩

পাসপোর্ট আবেদন করে জনগণকে বিভ্রান্ত করছেন হাসিনা: জুবায়ের

৪

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে একের পর এক ছুরিকাঘাত

৫

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

৬

ফার্মগেটে বাসে আগুনের ঘটনায় সেলিম উদ্দিনের নিন্দা

৭

‘আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে’

৮

‘বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার’

৯

‘কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতির পরও বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৫ শতাংশ’

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

১১

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

১২

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আবার কমল জ্বালানি তেলের দাম

১৪

নানা ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদের চতুর্থ অধিবেশন

১৫

বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

১৬

দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর

১৭

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি

১৯

দেবিদ্বারে বিএনপি এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সভা

২০