৯ নভেম্বর ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে বিএনপি এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সভা

৮ নভেম্বর, ২০২৬ সময় – ০৮:৪০:৩২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে পাল্টাপাল্টি সভা করেছে উপজেলা বিএনপি এবং বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। এ ঘটনাকে কেন্দ্র করে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত এমপি রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা এবং এক বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও মঞ্জুরুলের সভায় তৃণমূলের ব্যাপক অংশগ্রহণ ছিল। সভা শেষে ফেরার পথে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা এবং বিএনপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

রোববার বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ ও রহমানিয়া সুপার মার্কেটের সামনে পৃথকভাবে এ দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুই সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলা বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও তৃণমূলের অংশগ্রহণ ছিল তুলনামূলক কম। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এদিকে সভা শেষে ফেরার পথে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মাজেদা আহসান মুন্সী, সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, সদ্য অব্যাহতি পাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্যসচিব কাজী মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

গাড়ি ভাঙচুরের অভিযোগের বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘আলোচনা সভা শেষে মিছিল নিয়ে ফেরার পথে মঞ্জু ভাইসহ আমরা সবার পেছনে ছিলাম। সামনে কী হয়েছে, তা বলতে পারি না।

গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, ‘অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে পৌর এলাকার চান্দিনা রোডের সামনে আমার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়, এতে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্র থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি দলের নির্দেশে থানায় মামলা দায়ের করব।;

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় আমি উপস্থিত থাকলেও কোনোভাবে উত্তেজিত যুবকদের আটকানো যায়নি, কেউ একজন থাপ্পড় দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

Source: https://publicnewsbd.com/details/?pid=4651

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

১

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আবার কমল জ্বালানি তেলের দাম

৩

নানা ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদের চতুর্থ অধিবেশন

৪

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

৫

বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

৬

দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর

৭

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

৮

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি

১০

দেবিদ্বারে বিএনপি এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সভা

১১

ভোটের মাধ্যমে জামায়াতের হাড়গোড় ভেঙে দিতে হবে: এমপি বিলকিস

১২

সাংবাদিকের প্রশ্নে বিরক্ত হলেন ত্রাণমন্ত্রী, বললেন ‘তুমি বেশি কথা বলো’

১৩

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

১৪

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!

১৫

বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা

১৬

পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক

১৭

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

১৮

সন্তান নিতে চিকিৎসার সুযোগ ছিল, কিন্তু তিনি তালাক দিয়ে দিলেন

১৯

সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুতে সেলিম উদ্দিনের শোক

২০