৫ নভেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার জামিন মঞ্জুর করেন আদালত।

জানা যায়, আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। এদিন বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পাশাপাশি জামিনের আবেদনও জানান তিনি।

পরে শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গতকাল পরীমণির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমরা আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।’

এর আগে, গতকাল মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। পরে তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও তা নামঞ্জুর করে জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

এদিন আদালতে অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে নীলাঞ্জনা রিফাত বলেছিলেন, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় তার মক্কেল আদালতে আসতে পারেননি। এ জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, গতকাল মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমণিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। জামিন বাতিলের আবেদন শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

Source: https://www.drb.news/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

১

বেরোবিতে উপাচার্যের অফিসে কর্মকর্তাদের মারামারি

২

অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক

৩

আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

৪

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

৫

শ্রমিক আন্দোলনে নাশকতা: আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা

৬

সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট

৭

মাকে হাসপাতালে নেয়ার পথে ছেলের মর্মান্তিক মৃত্যু

৮

কাজে যোগ দিলেন সাভার-আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকরা

৯

‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১০

ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ নেতা আহত

১১

আত্মবিশ্বাসে মডেলিং জগতে নিজের স্বপ্ন জয়ের পথে তরুণ মডেল মেহেদী হাসান

১২

কুড়িগ্রামে হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি

১৩

শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাকশ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

১৪

পাSourceর্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

১৫

নিহত শ্রমিকের স্মরণে এনসিপির গায়েবানা জানাজা

১৬

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

ডিসেম্বরেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো, জানুয়ারিতে বর্ধিত বেতন

১৮

‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’

১৯

নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

২০