জনডাক ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাSourceর্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায় রুনা লায়লাকে। তার অস্বাভাবিক গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন তাকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তবে কী কারণে তিনি রেললাইনে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ওসি মাহামুদুন নবী জানান, শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

১

বেরোবিতে উপাচার্যের অফিসে কর্মকর্তাদের মারামারি

২

অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক

৩

আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

৪

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

৫

শ্রমিক আন্দোলনে নাশকতা: আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা

৬

সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট

৭

মাকে হাসপাতালে নেয়ার পথে ছেলের মর্মান্তিক মৃত্যু

৮

কাজে যোগ দিলেন সাভার-আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকরা

৯

‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১০

ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ নেতা আহত

১১

আত্মবিশ্বাসে মডেলিং জগতে নিজের স্বপ্ন জয়ের পথে তরুণ মডেল মেহেদী হাসান

১২

কুড়িগ্রামে হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি

১৩

শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাকশ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

১৪

পাSourceর্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

১৫

নিহত শ্রমিকের স্মরণে এনসিপির গায়েবানা জানাজা

১৬

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

ডিসেম্বরেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো, জানুয়ারিতে বর্ধিত বেতন

১৮

‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’

১৯

নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

২০