৪ নভেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা পদ হারালেন সরকারি কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর পদ হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানটিকে হাদিসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, অনেকে তার এ মন্তব্যকে পরবর্তী পদায়নের জন্য প্রধানমন্ত্রীকে তোষামোদ হিসেবে বিবেচনা করতে পারেন। তবে তার মতে, স্লোগানটি একটি ‘হাদিস’।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

মসিউর রহমান আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো আমার মুখে দাড়ি নেই, টুপি পরি না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হলো।

Source: https://www.drb.news/%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%ac-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’

১

নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

২

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা পদ হারালেন সরকারি কর্মকর্তা

৩

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

৪

হোটেলে কাজ করে জিপিএ-৫ পেলেন কুড়িগ্রামের বিশাল

৫

পরিবর্তনের প্রত্যয় নিয়ে পীরগঞ্জের কুমেদপুরে চেয়ারম্যান প্রার্থী তরুণ নেতা জাবেদ আহমেদ সাগর

৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

৭

শুধু ‘সরি’ বললেই কি মুছে যায় সব কষ্ট?

৮

পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ

৯

গাজীপুরে শ্রমিক আন্দোলনে মারা গেছেন গাইবান্ধার তৌফিক

১০

পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫

১১

গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিশন গঠন করছে বিরোধী দল

১২

৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, ৯৫ বছরের শামসুলের ঠাঁই এখন গাছতলায়

১৩

সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি

১৪

লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

১৫

কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন

১৬

মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

১৭

হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি

১৮

‘রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার ডিবিকে কে দিয়েছে’

১৯

মিরপুরে শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

২০