৩ নভেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানান সার্জেন্ট মহিউদ্দিন।

পুলিশ জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আসাদগেট পাম্প থেকে একটি সাদা মাইক্রোবাস নিষিদ্ধ দিক দিয়ে সড়কে প্রবেশ করে। এ সময় সেখানে ‘রাস্তায় প্রবেশ নিষেধ’ লেখা সাইন ছিল। পরে সড়ক পরিবহন আইনের ৮৭ ধারায় গাড়িটির মালিক জুয়েলের বিরুদ্ধে মামলা করেন দায়িত্ব পালনরত সার্জেন্ট মহিউদ্দিন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। এতে মাইক্রোবাসটিকে উল্টো দিক দিয়ে সড়কে প্রবেশ করতে দেখা যায়।

সার্জেন্ট মহিউদ্দিন বলেন, ‘গাড়িতে নম্বর প্লেট না থাকলেও মানবিক বিবেচনায় তিনি ৭২ ধারায় প্রসিকিউশন না দিয়ে সর্বনিম্ন জরিমানার ৮৭ ধারায় মামলা করেন। কিন্তু এ নিয়ে জুয়েল তার ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়ান। পরে ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।’

মহিউদ্দিনের অভিযোগ, প্রকাশিত ভিডিওতে জুয়েল নিজের উল্টো পথে আসার বিষয়টি তুলে ধরেননি। বরং পুলিশ সদস্যদের নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। এতে তিনি ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের কার্যক্রম নিয়েও ভুল ধারণা তৈরি হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশ কন্ট্রোলরুমে জিডি করেছেন।

এদিকে নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ভিডিওর বিষয়ে জানতে চাইলে জুয়েল গণমাধ্যমকে জানান, ঘটনাটি দীর্ঘ সময়ের। পুলিশ সদস্যরা তাকে বারবার ভিডিও করতে নিষেধ করেছিলেন।

পুলিশ সার্জেন্টকে হেনস্তা করার অভিযোগ অস্বীকার করে জুয়েল জানান, তিনি কোনোভাবেই ওই পুলিশ সদস্যকে হেয় বা হেনস্তা করতে চাননি। তার আচরণে সার্জেন্ট কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন। পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষকে সেবা দেন বলেও মন্তব্য করেন তিনি।

Source: https://www.drb.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b0/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫

১

গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিশন গঠন করছে বিরোধী দল

২

৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, ৯৫ বছরের শামসুলের ঠাঁই এখন গাছতলায়

৩

সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি

৪

লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

৫

কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন

৬

মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

৭

হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি

৮

‘রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার ডিবিকে কে দিয়েছে’

৯

মিরপুরে শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

১০

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার

১১

জেল হত্যা দিবস আজ

১২

জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা?

১৩

সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

১৪

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মূল হোতা বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা মুরাদ এখন কুড়িগ্রামে, পলাতক সহযোগী…

১৫

একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপি

১৬

কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

১৭

নিজ স্ত্রীর সঙ্গে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

১৮

শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শিক্ষককে, কপাল পুড়ল প্রতিষ্ঠান প্রধানেরও

১৯

স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে

২০