৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবর্তনের প্রত্যয় নিয়ে পীরগঞ্জের কুমেদপুরে চেয়ারম্যান প্রার্থী তরুণ নেতা জাবেদ আহমেদ সাগর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পরিবর্তনের হাওয়া বইয়ে দিতে মাঠে নেমেছেন তরুণ উদীয়মান রাজনৈতিক নেতা মো. জাবেদ আহমেদ সাগর। জাকের পার্টি ছাত্র ফ্রন্ট পীরগঞ্জ উপজেলা শাখার সুযোগ্য সভাপতির দায়িত্ব সফলভাবে পালনের পর এবার তিনি এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে জাকের পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

​‘জনগণের সেবা, আমার অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে তিনি কুমেদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ এই নেতা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। শিক্ষা, যুবসমাজ উন্নয়ন এবং সামাজিক নানা কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এলাকার তরুণ সমাজ ও বয়োজ্যেষ্ঠদের মাঝে এক ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রথাগত রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার অবহেলিত জনপদকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য।

​এলাকার উন্নয়ন প্রসঙ্গে মো. জাবেদ আহমেদ সাগর বলেন,

​”কুমেদপুর ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নই আমার মূখ্য বিষয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। দলমত নির্বিশেষে কুমেদপুরের সর্বস্তরের জনগণ আমাকে আশীর্বাদ করবেন বলে আমার বিশ্বাস।”

​এদিকে, প্রবীণ ও নবীন ভোটারদের মতে, একজন শিক্ষিত ও তরুণ প্রার্থী হিসেবে জাবেদ আহমেদ সাগরের সততা এবং কাজের স্পৃহা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তার এই প্রার্থীতা কুমেদপুর ইউনিয়নের নির্বাচনী লড়াইয়ে ভিন্নমাত্রা যোগ করেছে।

Source: https://www.drb.news/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’

১

নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

২

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা পদ হারালেন সরকারি কর্মকর্তা

৩

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

৪

হোটেলে কাজ করে জিপিএ-৫ পেলেন কুড়িগ্রামের বিশাল

৫

পরিবর্তনের প্রত্যয় নিয়ে পীরগঞ্জের কুমেদপুরে চেয়ারম্যান প্রার্থী তরুণ নেতা জাবেদ আহমেদ সাগর

৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

৭

শুধু ‘সরি’ বললেই কি মুছে যায় সব কষ্ট?

৮

পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ

৯

গাজীপুরে শ্রমিক আন্দোলনে মারা গেছেন গাইবান্ধার তৌফিক

১০

পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫

১১

গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিশন গঠন করছে বিরোধী দল

১২

৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, ৯৫ বছরের শামসুলের ঠাঁই এখন গাছতলায়

১৩

সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি

১৪

লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

১৫

কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন

১৬

মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

১৭

হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি

১৮

‘রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার ডিবিকে কে দিয়েছে’

১৯

মিরপুরে শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

২০