২ নভেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

রংপুরে নাস্তা খাওয়ানো লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে (১৭) বলৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মতিনকে (৬১) গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। আর ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন চাঁদকুঠি সদবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) রাতে বাক-প্রতিবন্ধী কিশোর নগরীর সদবাজারে ঘোরাফেরা করছিল। রাত নয়টার দিকে তাকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে চাঁদকুঠি সদবাজার জনৈক্য ব্যক্তির গোডাউনের খালি মাঠে নিয়ে যান আব্দুল মতিন। সেখানে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার করেন মতিন।

পরে ছেলেটিকে সদবাজারের কাছে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আব্দুল মতিন। এ সময় ছেলেটির কান্না শুনে এবং লুঙ্গিতে রক্ত দেখে তাকে জিজ্ঞাসা করলে ঘটনা সম্পর্কে সে জানায়। এসময় আব্দুল মতিনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। এক পর্যায়ে কৌশলে অভিযুক্ত আব্দুল মতিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে। স্বজনরা জানতে পেরে বাকপ্রতিবন্ধী কিশোরকে প্রথমে হারাগাছ ৩১ শয্যা হাসাপাতলে পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে অভিযুক্ত আসামি আব্দুল মতিন আহত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন। খবর পেয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a6%aa/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

১

মিরপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

২

নীলফামারীতে ৫৯ শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মাত্র ৪, এইচএসসিতে পাস করেননি কেউ

৩

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, এক লাইনে লেখার অনুমতি

৪

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত

৫

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জামায়াত-এনসিপির দূরত্ব, আসন সমঝোতার অভিমানে লংমার্চে যাননি নাহিদ ইসলাম

৬

নির্ধারিত সময়ে পাওয়া যায়না অফিসে, হাজিরা দিয়ে উধাও রংপুর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা

৭

গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

৮

লুকিয়ে হলে অবস্থান, ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

৯

এইচএসসিতে ৩০০ শিক্ষার্থীর ২৪৭ জন অকৃতকার্য, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

১০

ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা ও বেরোবি শিক্ষার্থী চন্দন

১১

ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

১২

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

১৪

পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই জিপিএ–৫ পেলেন

১৫

শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, সন্ধায় মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

১৬

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

১৭

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

১৮

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৯

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

২০