Admin1234@
২৮ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা পারভীনের প্রার্থিতা ঘোষণা

আসন্ন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার নারী শক্তির সদস্য সচিব ও নারী উদ্যোক্তা মেরিনা পারভীন। কুড়িগ্রাম সদর উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও সুধীজনের দোয়া, ভালোবাসা ও সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদর ও এর আশপাশের এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের নিজ হাতে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি। একজন সফল ট্রেইনার ও নারী উদ্যোক্তা হিসেবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থেকেই তিনি এবার স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে কুড়িগ্রাম সদর উপজেলাকে একটি আধুনিক, মানবিক ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি একগুচ্ছ জনকল্যাণমুখী পরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে নারী সমাজ, শিশু এবং প্রবীণ নাগরিকদের পূর্ণ নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা এবং প্রান্তিক ও বেকার নারীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সার্বিক সহায়তা প্রদান করা। পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা এবং কুড়িগ্রাম সদর উপজেলাকে মাদকমুক্ত, বাল্যবিবাহহীন, যৌতুকমুক্ত ও নারী নির্যাতনমুক্ত একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেরিনা পারভীন জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হোন বা না হোন—রাজনীতির গণ্ডির বাইরেও তিনি অতীতে সুখে-দুঃখে মানুষের পাশে ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও আজীবন জনগণের সেবক হয়ে কুড়িগ্রাম সদর উপজেলার মানুষের অধিকার আদায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পাশে থাকবেন। উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক সেবার মাধ্যমে একটি সমৃদ্ধ কুড়িগ্রাম সদর উপজেলা গড়ে তোলার এই যাত্রায় তিনি কুড়িগ্রাম সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০