জনডাক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রীদের নিরাপত্তা ও যৌন হয়রানি রোধে রংপুর নগরীর প্রতিটি বিদ্যালয়ের সামনের সড়কে সিসিটিভি বসাচ্ছে রসিক

রংপুরে ছাত্রীদের নিরাপত্তা ও যৌন হয়রানি রোধে নগরীর সকল বিদ্যালয়ের সামনের সড়ককে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। ইতোমধ্যে নগরীর শতকরা ৬০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুর আরডিআরএস হলরুমে ‘লিঙ্গ ভিত্তিক গতানুগতি ধারণা ও বৈষম্য দূরীকরণ’ শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভয়কে দূর করে নিজের উন্নয়নে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজের যেসব বাধা রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবেলায় কাজ করতে হবে। জেন্ডার ইস্যুসহ সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, দ্রুতই নগরীর সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি স্থাপন করা হবে। এতে করে নারী শিক্ষার্থীরা নিরাপদে, নির্ভয়ে সড়কে চলাচল করতে পারবে। সেই সাথে কমবে অপরাধ প্রবণতা।

রুপান্তরের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার রহমান নাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেদারল্যান্ড অ্যাম্বাসির কর্মকর্তা হ্যারি মরিল, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্লান ইন্টারন্যাশনাল কর্মকর্তা মাহিন রেজা চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায়সহ অন্যরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০