
বুধবার দুপুরে উপজেলার সারাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে কে প্রকল্পের আওতায় নিয়োগপ্রত্যাশী কর্মীদের মধ্য থেকে ১০ জন কে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান।, সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পল্লি সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।