Admin1234@
২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমজনতার তারেক রহমান ছাত্রদলের সদস্য ছিলেন: জানালেন ছাত্রদল নেতা

আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে ছাত্রদলের সদস্য ছিলেন বলে জানিয়েছেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। গতকাল রবিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘স্নেহের ছোট ভাই তারেক রহমান। একসময়কার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ছিল। তোমার জন্য শুভকামনা রইলো। ২০১১-২০১৩ সালে আন্দোলনে কল দিলে বা মেসেজ দিলে সরব উপস্থিতি ছিল তোমার, একসঙ্গে বহুদিন হাসিনাবিরোধী হরতাল, অবরোধে সময় দিয়েছো। সেই থেকে এখন অবধি তোমার হাসিনাবিরোধী অবস্থান প্রশংসা পাবার মতো।’

পোস্টের বিষয়ে জানতে চাইলে সোমবার (২৬ অক্টোবর) বিকালে মোস্তাফিজুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারেক রহমান বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ২০১৩-১৪ সালের দিকে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তৎকালীন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজিত মিছিল-মিটিংসহ সব কর্মসূচিতেই তিনি আমাদের সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে জাপানে যাওয়া উপলক্ষে তাকে শুভ কামনা জানিয়েছি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তিনি ওই বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে চার দিনের জন্য জাপান সফরে গেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকের দাবি, বিএনপি নিজ দলের কর্মীদের মূল্যায়ন না করে দলের বাইরের ব্যক্তিদের গুরুত্ব দিচ্ছে।

এমন প্রেক্ষাপটে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করেছেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।

তিনি বলেন, ‘তারেক রহমান অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তিনি আমাদের এক ব্যাচ জুনিয়র ছিলেন। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতাম, তখন তিনিও আমাদের সঙ্গে ছিলেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন সক্রিয় সদস্য ছিলেন, এটা বাস্তব সত্য।’

তবে ওই সময়ে ছাত্রদলের কোনও কর্মসূচিতে তারেক রহমানের অংশগ্রহণের ছবি বা ভিডিও পাওয়া যায়নি।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এই মুহূর্তে ছাত্রদলের কর্মসূচিতে তার অংশগ্রহণের কোনও ছবি আমার কাছে নেই। এটি ২০১৩-১৪ সালের দিকের ঘটনা। এখন ছবি পাওয়া খুবই কঠিন। তবে তিনি ছাত্রদলের কর্মী ছিলেন, এটা সত্য।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

২

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৩

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৪

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৫

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৬

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৭

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৮

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৯

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১০

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১১

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১২

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৩

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৪

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৫

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৬

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৭

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৮

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৯

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

২০