Admin1234@
২৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে চিতাবাঘের আক্রমণ, নারীসহ আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন-আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে দেখেন, ছাগলটি ঘাস খাচ্ছে। এ সময় ছাগলটির কাছে গেলে তিনি বাঘের আক্রমণের শিকার হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন। পরে আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী আমঝোল এলাকায় আগে থেকেই বন্য প্রাণীর আনাগোনা ছিল । তবে কীভাবে এই বাঘটি লোকালয়ে এসেছে এবং সেটি বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মোনা বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন আহত হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। রংপুর থেকে প্রানীসম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থলে আসতেছে বলে জানান তিনি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ- মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান বলেন, তিনজন আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৩

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৪

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৫

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৬

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৭

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৮

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

৯

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১০

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১১

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১২

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৩

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৪

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৫

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৬

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৭

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৮

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী

২০