
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য একটি মক্তব পরিচালিত হতো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা মুছা মিয়া ওই মক্তব পরিচালনা করতেন।
অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের এক ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ করেন মুছা মিয়া। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন।