Admin1234@
২৫ অক্টোবর ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নি’পী’ড়’ন: ভাইস প্রিন্সিপালের জামিন না মঞ্জুর করে কারাগারে

গাজীপুরের টঙ্গীর মাদরাসা শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রোববার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কারও জন্য কাম্য নয়। পাশাপাশি শিক্ষকরা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে শিক্ষকদের প্রকৃত মর্যাদা ক্ষুণ্ন হয়।

গ্রেফতার শিক্ষক মোসলেম আহম্মদের জামিন নামঞ্জুর

অন্যদিকে, গাজীপুরের টঙ্গীতে মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতার শিক্ষক মোসলেম আহম্মদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক মোসলেম আহম্মদকে গ্রেফতার করে পুলিশ। একই দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করে পরিবার। পরে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পরিবারটি। অন্যদিকে, শিক্ষককে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে পাল্টা মামলা করে মাদরাসা কর্তৃপক্ষ

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

২

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৩

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৪

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৫

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৬

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৭

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৮

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৯

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১০

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১১

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১২

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৩

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৪

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৫

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৬

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৭

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৮

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৯

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

২০