জনডাক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ।

রংপুরের তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তরা কার্যালয়টির টিনের বেড়ার নিচের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র, প্রাতিষ্ঠানিক সিল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

​শনিবার (২৪ অক্টোবর) ভোরে কোনো এক সময়ে এই চুরির ঘটনাটি ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।

​স্থানীয় ও প্রেসক্লাব সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মডেল প্রেসক্লাবের কার্যালয় খুলতে গিয়ে ঘরের নিচের অংশ ভাঙা দেখতে পান ক্লাবের সভাপতি নাজিম ইসলাম। পরে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরসহ সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। দুর্বৃত্তরা ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজুলেশন খাতা, সদস্য হাজিরা খাতা, আয়-ব্যয়ের হিসাবের বইসহ সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের প্রাতিষ্ঠানিক সিল এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

​প্রেসক্লাব কার্যালয়ে এমন অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া নথিপত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে মডেল প্রেসক্লাবের সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে সভাপতি নাজিম ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজার উদ্দিন জানান, “মডেল প্রেসক্লাবে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০