Admin1234@
২৪ অক্টোবর ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১১ বছরের প্রেম: বিয়ের দাবিতে সহকারী জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন!

দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক সহকারী জজের বাড়িতে অনশন শুরু করেছেন স্কুলশিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বিচারক ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন তিনি। তবে শিক্ষিকার আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে যান ওই বিচারক। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও বিয়ের দাবিতে তার অনশন চলছিল।

অনশনরত আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসসংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। তিনি বর্তমানে রংপুরের হারাগাছ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিচারক ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে। তিনি বর্তমানে বগুড়া জজ আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত।

অনশনরত শিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি জানান, ইউনুস আলীর সঙ্গে তার ১১ বছরের প্রেমের সম্পর্ক। তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে সহকারী জজ হিসেবে যোগ দেন। অন্যদিকে, প্রায় এক বছর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি।

প্রাপ্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের জন্য তাগাদা দিলেও ইউনুস আলী নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন। সম্প্রতি তিনি গোপনে অন্য জায়গায় বিয়ের জন্য পাত্রী দেখছেন বলে জানতে পারেন প্রাপ্তি। এরপর শুক্রবার দুপুরে বাধ্য হয়ে ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন তিনি। তবে তার আসার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান।

এদিকে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোশাররফ হোসেন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। এ ঘটনায় ওই শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে বিচারক ইউনুস আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৩

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৪

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৫

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৬

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৭

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৮

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

৯

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১০

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১১

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১২

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৩

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৪

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৫

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৬

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৭

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৮

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী

২০