জনডাক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষককে মারধর করা সেই রুমির বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় শাহজালাল রুমি নামের এক অভিভাবক এবং মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃপক্ষ অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর এবং ১৭ লাখ টাকা চুরির অভিযোগে টঙ্গী শাহজালাল রুমিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে পশ্চিম থানায় মামলা দায়ের করে। এছাড়া মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের ওপর মারধরের প্রতিবাদে ওই দিন বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি রোডে মাদ্রাসার নিজস্ব ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে ওই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খণ্ডকালীন শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে আসামি করে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় (উত্যক্তকরণ) মামলা দায়ের করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার বিষয়ে জানান, প্রথম শ্রেণির এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে শিশুটির বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় (উত্যক্তকরণ) মামলা নেওয়া হয়েছে। এ মামলায় অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠান।

ওসি আরও জানান, এছাড়া মাদ্রাসায় বহিরাগতদের নিয়ে অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর, নারী শিক্ষকসহ অন্যদের মারধর ও নগদ ১৭ লাখ টাকা লুটের অভিযোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার এজাহার ও মাদ্রাসা সূত্র জানায়, ঘটনার দিন অভিযুক্ত অভিভাবক শাহজালাল রুমিসহ (৩০) ১০ থেকে ১৫ জন বহিরাগত লোক সঙ্গে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করেন। তারা অধ্যক্ষের কক্ষের কাচ ও বৈদ্যুতিক বোর্ড ভেঙে তাণ্ডব চালায়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া খণ্ডকালীন শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে ছাত্রীকে ‘ব্যাড টাচের’ অভিযোগে ভারি স্টেপলার দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় এবং পরনের পোশাক ছিঁড়ে মারধর করা হয়। বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, উপাধ্যক্ষ এবং নিরাপত্তাপ্রহরী দেলোয়ার হোসেন পাটোয়ারীকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ সময় ড্রয়ারে জমি কেনার জন্য রাখা নগদ ১৭ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এই তাণ্ডবের ভিডিও চিত্র মাদ্রাসার সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলে অধ্যক্ষের দাবি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী বলেন, অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিন বর্তমানে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত। তিনি প্রতিদিন মাত্র তিন ঘণ্টার জন্য খণ্ডকালীন ক্লাস নিতেন। অথচ তাকে উপাধ্যক্ষ বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। উপাধ্যক্ষ ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় তিনি মাদ্রাসায় ছিলেন না। বহিরাগতদের এনে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং জমি কেনার গচ্ছিত ১৭ লাখ টাকা লুটের প্রমাণ আমাদের কাছে রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যৌন নিপীড়নের যেকোনো অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। তবে কেবল অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে শিক্ষককে মারধর কিংবা প্রতিষ্ঠানে ভাঙচুর ও তাণ্ডব চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানান। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে অভিযুক্ত অভিভাবক শাহজালাল রুমির পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তিনি বহিরাগতদের নিয়ে পরিকল্পিতভাবে এই মব সৃষ্টি ও তাণ্ডব চালিয়েছেন বলে স্থানীয় একটি পক্ষ দাবি করছে।

এর আগে ‘শানে সাহাবা খতিব ফাউন্ডেশন’সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারাও মব কালচারের তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৩

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৪

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৫

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৬

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৭

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৮

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

৯

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১০

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১১

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১২

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৩

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৪

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৫

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৬

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৭

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৮

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী

২০