,নিজস্ব প্রতিবেদক:
২১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ির আঙিনা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির আঙিনা থেকে বোমাসদৃশ বস্তু, বারুদ, পেট্রল ও ইলেকট্রনিক সার্কিট উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত দেড়টার দিকে আখড়াবাড়ির প্রবেশপথের পুলিশ বক্স থেকে প্রায় ১০ হাত দূরে একটি নারিকেল গাছের গোড়া থেকে সাদা ব্যাগে রাখা এসব বস্তু উদ্ধার করা হয়। সোমবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। তিনি জানান, উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে একটি পেট্রল বোমাসদৃশ বস্তু, দুটি বারুদ, দুই লিটার পেট্রল ও একটি ইলেকট্রনিক সার্কিট ছিল। সকাল ৮টার দিকে পুলিশের বিশেষ দল সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, শনিবার ছিল মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করেছে। তিরোধান দিবস ঘিরে প্রতিবছরের মতো এবারও আখড়াবাড়িতে সমবেত হয়েছেন বাউল, সাধক ও লালনভক্তরা। তাঁদের নিরাপত্তায় সিসিটিভি স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ ও প্রশাসন।

শনিবার বিকেলে স্মরণোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হলেও আখড়াবাড়িতে লালনভক্তদের উপস্থিতি ছিল। এর মধ্যে রাত দেড়টার দিকে পুলিশ বক্সের কাছ থেকে বোমাসদৃশ বস্তুসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় আখড়াবাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার স্মরণোৎসবের শেষ দিন। সন্ধ্যায় আলোচনা সভা এবং রাতভর লালনের গান পরিবেশনের মধ্য দিয়ে তিন দিনের আয়োজন শেষ হওয়ার কথা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ওসি জামাল উদ্দিন বলেন, “আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা আখড়াবাড়ির আঙিনায় বোমাসদৃশ বস্তু রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। সেগুলো উদ্ধার করে সোমবার সকালে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলছে। স্মরণোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

২

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৩

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৪

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৫

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৬

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৭

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৮

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৯

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১০

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১১

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১২

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৩

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৪

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৫

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৬

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৭

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৮

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৯

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

২০