
সাজেক রাত ৭ টা থেকে রাঙামাটি জেলা প্রশাসক এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক পর্যটনকেন্দ্র অনিষ্ট কালের জন্য ফের বন্ধ ঘোষণা করেছেন।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,বুধবার রাত ৭টা থেকে পরবর্তি নিদের্শ না দেয়া পযর্ন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো।

২২ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পযর্টকদেরকে সাজেক ত্যাগ করার জন্য বলা হলো। এর আগে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু করে । পযর্টন মৌসুমে বার বিনা কারণে সাজেক পযর্টন কেন্দ্রে পর্টকদের জন্য বন্ধ ও অবরোধ ডাকায় পযর্টকদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।