Admin1234@
২০ অক্টোবর ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় ফখরুল হত্যা ৯ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা, গ্রেপ্তার ১, রিমান্ড আবেদন

রংপুরের কাউনিয়ায় ফখরুল আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) কাউনিয়া থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে এই মামলা করেন (মামলা নং-১০)। মামলা দায়েরের পরপরই রাতেই অভিযান চালিয়ে শিবু কুটির পাড় এলাকা হতে গত রাতেএজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গ্রেপ্তারকৃত আসামির নাম খলিলুর রহমান (৪১)। তিনি উপজেলার শিবু কুটিরপাড় এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের কুটিরপাড় এলাকায় ফখরুল আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তবে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, “ফখরুল আলম হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৩

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৪

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৫

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৬

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৭

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৮

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

৯

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১০

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১১

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১২

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৩

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৪

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৫

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৬

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৭

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৮

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী

২০