
রংপুরের কাউনিয়া উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে কুশল বিনিময়েরপাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন তাঁরা।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী বিএসসি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।