জনডাক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনো কাজ হবে না: চিফ হুইপ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি বলেছেন, ‘আমাদের দলের (বিএনপি) মনোনীত প্রার্থী যদি পাস না করেন, তাহলে সেই ইউনিয়নে কোনো কাজ হবে না। আমার কাছে যেতে পারবেন না, আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে।’

তিনি আরও বলেন, ‘অনেক কাজ দিয়েছি, সেসব কাজ বাস্তবায়ন হবে। তবে দলের মনোনীত প্রার্থী পাস না করলে চলমান কাজও বন্ধ করে দেয়া হবে।’ চুরির একটি গল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ‘নির্বাচন যদি হয়, আর সেই নির্বাচনে দলের প্রার্থী যদি পাস না করেন, তাহলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের উদ্দেশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, ‘একটা সন্তান ভূমিষ্ঠ হতে ১০ মাস সময় লাগে, আর আমরা গদিতে বসেছি পাঁচ মাস হলো। এর মধ্যেই বলে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। গদি কি ছেড়ে দেয়ার জন্য বসেছি?’

তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ দিতে পারিনি। তারেক সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি ক্ষমা চাইবেন কেন? তিনি তো প্রধানমন্ত্রী।’

সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নূরুল ইসলাম মণি বলেন, ‘পাওয়ার প্ল্যান্ট এনেছে হাসিনা, এনেছে নাম। দুইশ মেগাওয়াট বানাবে, পাঁচশ মেগাওয়াট বানাবে—এমন কথা বলে সেগুলো এনে সাগরে ফেলে রেখেছে। পাঁচশ মেগাওয়াটের জন্য প্রতি মাসে তাকে ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু যে প্ল্যান্ট আনা হয়েছে, সেটি খারাপ; সেটি দিয়ে কোনো দিনই বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। এভাবে শুধু বিদ্যুৎ খাত থেকেই প্রায় এক লাখ কোটি টাকার বেশি পাচার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আরেকটি পাওয়ার প্ল্যান্টের বিষয়ে বলি, আদানির পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যে দামে চুক্তি করা হয়েছে, সেই টাকা দিয়ে বাংলাদেশে পাঁচটি পাওয়ার প্ল্যান্ট করা সম্ভব। এই হাসিনা বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছেন। এখন ভারতে বসে পা দোলান আর খান।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, ‘আমাদের সংখ্যালঘু ভাইদের সামনে দুর্গাপূজা। আপনাদের একটা কথা বলি, সংখ্যালঘুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ থাকবে না, চোখ উপড়ে ফেলব।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেব বলেছেন, বাংলাদেশে কোনও সংখ্যালঘু নেই। একই মানুষ এক জায়গায় বসবাস করি। স্বাধীনতাযুদ্ধ কি একসঙ্গে করিনি? ২০২৪ সালের আন্দোলন কি একসঙ্গে করিনি? তাহলে তারা সংখ্যালঘু হলেন কেন? এ দেশের সংবিধান অনুযায়ী, তারা এ দেশের নাগরিক। একজন নাগরিকের যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে, তারা সবই পাবেন।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি স্বপ্নেও ভাবেন সংখ্যালঘুদের ক্ষতি করবেন, আমরা সেই স্বপ্নও খুঁজে বের করে ফেলব। হিন্দুদের পূজায় সবাই সহযোগিতা করবেন।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৩

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৪

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৫

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৬

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৭

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৮

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

৯

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১০

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১১

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১২

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৩

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৪

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৫

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৬

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৭

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৮

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী

২০