হাবিবুর রহমান হাবিব  পীরগাছা (রংপুর) প্রতিনিধি 
১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

দিবসটির সূচনায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে পারিবারিক ও স্থানীয় প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও নিজস্ব আঙিনা থেকে সচেতনতা তৈরি করা গেলে যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। পীরগাছাকে একটি দুর্যোগ-সহনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা ও প্রাথমিক সতর্কতার ওপর একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা–বাবাকে সময় দিতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন যুবক

১

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

২

ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবরুদ্ধ আরও ১০ জনকে উদ্ধার

৩

পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

৪

কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

৫

এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

৬

ভারতের আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

৭

পীরগাছায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৮

ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হেনস্তার অভিযোগ

৯

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

১০

রংপুরে ৯৬৪ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

১১

চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার

১২

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ

১৩

আওয়ামী লীগ নেতার জামিনে তথ্য গোপনের অভিযোগ: তদন্তের পর রংপুরের সেই ওসি সিলেট রেঞ্জে বদলি

১৪

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

১৫

ত্রাণ মন্ত্রীর চিঠির ভিত্তিতে রংপুরের প্রকল্প লালমনিরহাটে নেওয়ার প্রস্তাব, জনমনে ক্ষোভ

১৬

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১৭

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৮

গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ!

১৯

সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

২০