১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে লোকালয়ে টায়ার পোড়ানোর কারখানা, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

রংপুরের পীরগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় পুরোনো টায়ার ও রাবারজাত বর্জ্য পোড়ানোর অভিযোগ উঠেছে। উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামে কৃষিজমির ওপর স্থাপিত ‘মেসার্স মন্ডল প্লাস্টিক অ্যান্ড রাবার ফুয়েল প্লান্ট’ নামের ওই কারখানা থেকে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কারখানায় পুরোনো গাড়ির টায়ার আগুনে গলিয়ে কালো তেল ও কালি তৈরির কাজ চলছে। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে দেখা যায়। কারখানাটিতে কোনো ব্যানার বা সাইনবোর্ড চোখে পড়েনি। শ্রমিকদেরও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, টায়ার পোড়ানোর কালো ধোঁয়া ও দুর্গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও কালি বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে পড়ছে। এতে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের। একই সঙ্গে ফসল ও কৃষিজমির ক্ষতিরও অভিযোগ করেছেন কয়েকজন কৃষক।

কারখানাটির প্রায় ১০০ গজ দূরে রয়েছে মঞ্জিলার দরগাহ দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার দায়িত্বশীল এক ব্যক্তি বলেন, কারখানার দুর্গন্ধ মাদ্রাসা পর্যন্ত পৌঁছায়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় এক কৃষক, ছদ্মনাম সাইফুল ইসলাম বলেন, কারখানার পাশেই তাঁর আবাদি জমি। কারখানার কারণে ফসলের ক্ষতি হচ্ছে বলে দাবি করে তিনি এটি বন্ধের দাবি জানান।

অভিযোগের বিষয়ে কারখানার মালিক শামিম মন্ডল বলেন, আমি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই কারখানা দিয়েছি। এখন ব্যবসার অবস্থা খারাপ, বেশিরভাগ সময় কারখানা বন্ধ থাকে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্‌ আল বাকিউল বারী বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার বলেন, ‘পীরগঞ্জে এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে আমাদের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ অবস্থায় জনবসতিপূর্ণ এলাকায় টায়ার পোড়ানোর কার্যক্রম পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না—তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Source: https://www.drb.news/%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে লোকালয়ে টায়ার পোড়ানোর কারখানা, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

পীরগঞ্জে লোকালয়ে টায়ার পোড়ানোর কারখানা, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

মিঠাপুকুরে বিএনপির সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন

মিঠাপুকুরে বিএনপির সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন

বালাপাড়াকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক প্রকৌশলী শহিদুর রহমান মন্টুর

চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের, আন্তর্জাতিক মহাকাশ আইন কী বলে

অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায় তানজিন তিশা

শরীরে রক্ত সঞ্চালন বাড়ে কোন খাবার খেলে

১০

পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট, ১০ মণ মাছ নিধনের অভিযোগ

১১

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে রংপুরে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

১২

স্মার্টফোনের আসক্তি ঠেকাতে বই পড়ার জন্য টাকা দিচ্ছে সিঙ্গাপুর সরকার

১৩

‘ডোরি মাছ’ বলে রেস্টুরেন্টে পরিবেশন, পরীক্ষায় মিলল পাঙাশ

১৪

কুকুরের উৎপাত নিয়ে ৬ মাস বলেও ব্যবস্থা নেই কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ

১৫

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৬

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৭

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার

১৮

কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ আটক

১৯

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

২০