১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে বিএনপির সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন

রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির সংস্কারকৃত কার্যালয়ের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির সংস্কারকৃত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। কার্যালয়ের সংস্কারকাজের পৃষ্ঠপোষকতা করেন জিয়া মঞ্চ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মকছুদার রহমান মিঠু।

সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সংস্কারকৃত কার্যালয়টি উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম মিঠাপুকুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কারকাজের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মোঃ মকছুদার রহমান মিঠু বলেন, দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকায় উপজেলা বিএনপির কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়েছিল। দলীয় সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কার্যালয়টি সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় তিনি নিজ অর্থায়নে সংস্কারকাজে পৃষ্ঠপোষকতা করেছেন। মিঠাপুকুর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংস্কারকৃত কার্যালয়ের ফলক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Source: https://www.drb.news/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুকুরে বিএনপির সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন

বালাপাড়াকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক প্রকৌশলী শহিদুর রহমান মন্টুর

চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের, আন্তর্জাতিক মহাকাশ আইন কী বলে

অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায় তানজিন তিশা

শরীরে রক্ত সঞ্চালন বাড়ে কোন খাবার খেলে

পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট, ১০ মণ মাছ নিধনের অভিযোগ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে রংপুরে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

স্মার্টফোনের আসক্তি ঠেকাতে বই পড়ার জন্য টাকা দিচ্ছে সিঙ্গাপুর সরকার

‘ডোরি মাছ’ বলে রেস্টুরেন্টে পরিবেশন, পরীক্ষায় মিলল পাঙাশ

কুকুরের উৎপাত নিয়ে ৬ মাস বলেও ব্যবস্থা নেই কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ

১০

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১১

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

১২

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার

১৩

কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ আটক

১৪

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

১৫

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’

১৬

ফলোআপ চেকআপে মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস

১৭

এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর

১৮

ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা

১৯

​‘খুন তো করিনি, ঘুসিই তো মেরেছি’: যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে চোখ রক্তাক্ত করে যুবকের ঔদ্ধত্য প্রকাশ

২০