১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুকুরের উৎপাত নিয়ে ৬ মাস বলেও ব্যবস্থা নেই কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ

ভারতের মহারাষ্ট্রে নাসিক জেলায় নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তার কার্যালয়ে ঢুকে অভিনব প্রতিবাদ জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) যুবসেনার নেতাকর্মীরা। এলাকায় বাড়তে থাকা বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কর্মকর্তার টেবিলের ওপর ছেড়ে দেওয়া হয় কয়েকটি কুকুর। খবর এনডিটিভির।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, যুবসেনার জেলা প্রধান বিক্রম রনধাভে একটি বস্তা খুলে প্রধান কর্মকর্তা ধীরাজ ভামরের টেবিলের ওপর একটি ছোট কুকুর ছেড়ে দেন। আচমকা কুকুর দেখে চেয়ার থেকে সরে যান কর্মকর্তা। পরে কুকুরটি ভয়ে অফিসের এক কোণে চলে যায়।

এর কিছুক্ষণ পর আরও একটি কুকুর বস্তা থেকে বের করে দেওয়া হয়। সেটি কর্মকর্তার টেবিলের ওপর দিয়ে হেঁটে গিয়ে একটি কোণে বসে পড়ে। পরে রনধাভে ২০ রুপির নোট দিয়ে তৈরি একটি মালা গলায় পরেন। একই ধরনের নোটের মালা কর্মকর্তার টেবিলেও রাখা হয়। এ সময় কর্মকর্তার সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়।

রনধাভের অভিযোগ, গত ছয় মাস ধরে নিফাদ এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি প্রধান কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, একটি শিশুকে কুকুর কামড়েছে। এছাড়া পথচারী ও নারীদেরও কুকুর তাড়া করছে।

এনডিটিভিকে রনধাভে বলেন, বারবার ছবি ও তথ্য দিয়ে বিষয়টি জানানোর পরও ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদের অংশ হিসেবে তিনি কর্মকর্তার অফিসে চারটি কুকুর নিয়ে যান। তিনি অভিযোগ করেন, প্রধান কর্মকর্তা বিভিন্ন টেন্ডারের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকায় কুকুরের সমস্যা গুরুত্ব পাচ্ছে না।

রনধাভে বলেন, ‘আগামী আট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আবারও কর্মকর্তার কার্যালয়ে কুকুর ছেড়ে দেওয়া হবে।’ গণেশ উৎসব চলায় মন্দিরে প্রার্থনা করতে যাওয়া মানুষদের কুকুর তাড়া করছে বলেও অভিযোগ করেন তিনি।

Source: https://www.drb.news/%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডোরি মাছ’ বলে রেস্টুরেন্টে পরিবেশন, পরীক্ষায় মিলল পাঙাশ

কুকুরের উৎপাত নিয়ে ৬ মাস বলেও ব্যবস্থা নেই কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার

কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ আটক

কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ আটক

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’

১০

ফলোআপ চেকআপে মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস

১১

এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা

১৩

​‘খুন তো করিনি, ঘুসিই তো মেরেছি’: যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে চোখ রক্তাক্ত করে যুবকের ঔদ্ধত্য প্রকাশ

১৪

জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

১৫

কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণে পরিচ্ছন্নকর্মী, এমপির পরিদর্শনে ধরা

১৬

উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের কার্যক্রম জোরদারের নির্দেশ

১৮

রংপুরে রিকশা ইউনিয়নের অফিস দখলের প্রতিবাদে মানববন্ধন

১৯

সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, সাহিত্য-চিন্তক ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প: *পাওয়া না পাওয়ার গল্প*

২০