জনডাক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসব জ্বালানি পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সরবরাহ শুরু হয়এই চালানের। সেটি শেষ হয় ১৫ সেপ্টেম্বর। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হয়। এটি চালুর পর এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।

৩ টাকা বাড়লো নিম্নস্তরের সিগারেটের দাম, মন্ত্রিসভায় অনুমোদন

জানা যায়, প্রতি বছর বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। এরপর এপ্রিল, মে ও জুলাইয়েও ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।

পরে গত আগস্ট মাসে বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই নতুন এই চালান এসেছে।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’

ফলোআপ চেকআপে মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস

এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর

ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা

​‘খুন তো করিনি, ঘুসিই তো মেরেছি’: যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে চোখ রক্তাক্ত করে যুবকের ঔদ্ধত্য প্রকাশ

জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণে পরিচ্ছন্নকর্মী, এমপির পরিদর্শনে ধরা

উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের কার্যক্রম জোরদারের নির্দেশ

১০

রংপুরে রিকশা ইউনিয়নের অফিস দখলের প্রতিবাদে মানববন্ধন

১১

সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, সাহিত্য-চিন্তক ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প: *পাওয়া না পাওয়ার গল্প*

১২

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

১৩

চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে থেকে উদ্ধার, কারণ দর্শানোর নোটিশ

১৪

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৫

ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর

১৬

২৫২ টাকায় কেনা ভারতীয় ইলিশ পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি!

১৭

নীলফামারীতে আশ্বিনের শুরুতেই ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহনের চলাচল

১৮

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

১৯

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

২০