জনডাক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩ টাকা বাড়লো নিম্নস্তরের সিগারেটের দাম, মন্ত্রিসভায় অনুমোদন

নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় প্রতি দশ শলাকা নিম্নস্তরের সিগারেটের বিদ্যমান সর্বোচ্চ মূল্য ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের এই প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হয়।

সংশ্লিষ্ট প্রেস ব্রিফ অনুযায়ী, এই মূল্য পুনঃনির্ধারণের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমার পাশাপাশি রাজস্ব ঘাটতিও হ্রাস পাবে বলে মনে করছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মন্ত্রিসভা এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

একই বৈঠকে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর রেয়াতি সুবিধা দেওয়ার একটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এর আওতায় প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্কসহ বিভিন্ন কর অব্যাহতি পাবে সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে।

এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। দশ বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১০

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১১

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১২

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৩

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৪

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৫

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৬

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৭

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

১৮

৫ মাসে রেকর্ড ২৫ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

১৯

দুই খুনের মামলায় ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ, পাঠানো হলো কারাগারে

২০