জনডাক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ে চুরির পর অগ্নিসংযোগ, নথিপত্র পুড়ে ছাই

নীলফামারীতে সদর উপজেলার সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়ের কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ওয়াই-ফাই রাউটার, অনু ও সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করলে সরকারি প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষক-শিক্ষিকাদের হিজাব ও জায়নামাজ পুড়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অফিসের পেছনে নির্মীয়মাণ একটি মন্দির থেকে বাঁশের মই এনে দেয়ালের ভেন্টিলেটর ভেঙে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে কার্যালয় থেকে বিভিন্ন মালামাল চুরি করে।

ধারণা করা হচ্ছে, চুরির পর তারা অগ্নিসংযোগ করে। এতে শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়ে যায়। এ ছাড়া দুটি স্টিলের আলমারি ভেঙে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে এলাকাবাসী ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে প্রবেশ করেন।

তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ৯৯৯-এ কল করে নীলফামারী সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. উম্মে সালমা নাজনীন জানান, এ ঘটনায় নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মণ্ডল বলেন, ‘আমাদের একটি বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি, যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১০

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১১

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১২

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৩

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৪

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৫

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

১৬

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় পথে প্রাণ গেল বাবা-মায়ের

১৭

বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

১৮

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

১৯

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

২০