জনডাক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে গৃহবধূকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ মিটিয়ে দেওয়ার কথা বলে এক কিশোরীকে (১৬) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে ইসমাইল নামের স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ইসমাইল দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই প্রধান অভিযুক্ত ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় রাজু ও শাওন নামের আরও দুজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ফয়সাল নামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। তবে কিছুদিন ধরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তারা আলাদা থাকছিলেন। প্রায় এক মাস আগে ইসমাইলের সঙ্গে পরিচয় হলে তিনি স্থানীয় প্রভাব খাটিয়ে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন।

এরই সূত্র ধরে রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মীমাংসার কথা বলে কিশোরীকে ফোনে একটি ক্লাবের সামনে আসতে বলেন ইসমাইল। ভুক্তভোগী সেখানে পৌঁছে ক্লাবটি বন্ধ দেখে ফোন করলে মামলার অপর আসামি রাজু তাকে ওই ভবনের নিচতলা থেকে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। কিশোরীর অভিযোগ, ওই বাসায় আগে থেকেই আরও কয়েকজন অবস্থান করছিলেন।

সেখানে নেওয়ার পর স্বামীকে তালাক দেওয়ার কথা বলে কিশোরীর কাছে টাকা দাবি করা হয়। একপর্যায়ে তাকে নানা ভয়ভীতি দেখিয়ে শারীরিক হেনস্তা করা হয় এবং কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে চক্রটি। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাত ১১টার দিকে একটি কক্ষে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনাটি নিয়ে মুখ খুললে কিশোরী ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগী কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অপর দুই পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১০

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১১

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১২

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৩

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৪

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৫

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

১৬

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় পথে প্রাণ গেল বাবা-মায়ের

১৭

বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

১৮

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

১৯

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

২০