Admin1234@
৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, ভাতিজি আহত

রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তরা (৪) নামে তার চার বছরের এক ভাতিজি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আক সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলের   দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফুট এলাকার ৬২/২ বউবাজারের চারতলা বিল্ডিংয়ের ছাদে এ বজ্রপাত হয়।

পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আজ বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজের গ্রামের বাড়ির লক্ষ্মীপুর জেলার সদর থানার চর রমণী গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ।বর্তমানে ঢাকার হাজারীবাগের বউবাজার এলাকায় বসবাস করতেন।

নিহত রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা স্বজন সুমন জানান, আজ বিকেলে মুষলধারে বৃষ্টি শুরু হলে রিয়াজ ও তার ছোট্ট ভাতিজি অন্তরা চারতলার ছাদে ভিজতে যায়। আমি বারবার তাদের ঘরে ফিরে আসার জন্য ডাকলেও তারা বৃষ্টির আনন্দে মেতে ছিল। হঠাৎ করেই চারদিক কাঁপিয়ে বিকট শব্দে তীব্র বজ্রপাত ঘটে। বজ্রপাতের পরপরই কান্নার শব্দ ও চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি, দুজনই অচেতন অবস্থায় ছাদে লুটিয়ে পড়ে আছে। পরবর্তীতে রিয়াজকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল সাড়ে ৩টায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় শিশু অন্তরাকে সিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১০

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১১

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১২

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৩

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৪

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৫

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৬

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৭

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

১৮

৫ মাসে রেকর্ড ২৫ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

১৯

দুই খুনের মামলায় ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ, পাঠানো হলো কারাগারে

২০