হাবিবুর রহমান হাবিব পীরগাছা(রংপুর) প্রতিনিধি -
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনডাক এ সংবাদ প্রকাশ পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জনডাক-এ সংবাদ প্রকাশের পর রংপুরের পীরগাছা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, দাম্ভিকতাপূর্ণ আচরণ, ঋণসংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়।

রোববার সকালে এজিএম কামাল পাশাকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন পিও আতিকুল ইসলাম।
এর আগে গত ৪ সেপ্টেম্বর জনডাক অনলাইন সহ একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় ‘পীরগাছায় সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলে অভিযোগগুলো যাচাই-বাছাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়।
রোববার ৬ সেপ্টেম্বর তদন্ত কমিটির সদস্যরা দিনব্যাপী সোনালী ব্যাংকের পীরগাছা শাখায় সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ব্যাংকে সেবা নিতে আসা বিভিন্ন গ্রাহকের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ সম্পর্কেও গ্রাহকদের কাছ থেকে তথ্য নেন তদন্ত কমিটির সদস্যরা।
তদন্তের সময় গ্রাহকদের কাছে ব্যাংকের সেবার মান, শাখা ব্যবস্থাপকের আচরণ, গ্রাহক হয়রানি, চেকবই প্রদান, সলভেন্সি সার্টিফিকেট, ঋণসংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়।
এ সময় কয়েকজন গ্রাহক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্ব্যবহার, দাম্ভিকতাপূর্ণ আচরণ ও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তদন্ত কমিটির কাছে তুলে ধরেন।
গ্রাহক রুবেল মিয়া তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যেসব অনিয়মের কথা উঠে এসেছে, তার চেয়েও বেশি অনিয়মের সঙ্গে শাখা ব্যবস্থাপক জড়িত। এ ছাড়াও ঋণ পাওয়ার ক্ষেত্রে দালালের মাধ্যমে কাজ করার অভিযোগও কয়েকজন ভুক্তভোগী তদন্ত কমিটির কাছে তুলে ধরেন।
তদন্তের সময় শাখা ব্যবস্থাপকের কক্ষে সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার নিয়েও অভিযোগ ওঠে।
পীরগাছা সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ
একাধিক গ্রাহক তদন্ত কমিটিকে জানান, ব্যাংকের প্রয়োজনীয় সেবা বা কোনো সমস্যা নিয়ে ব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে গেলেও সাধারণ গ্রাহকদের সহজে তার কক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হয় না। তবে ব্যবস্থাপকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তির নিয়মিত ওই কক্ষে যাতায়াত ও অবস্থানের অভিযোগ করেছেন তারা।
কয়েকজন গ্রাহক ব্যবস্থাপকের ঘনিষ্ঠ মহল তৈরি, তাদের মাধ্যমে বিভিন্ন কাজে মধ্যস্থতা এবং সাধারণ গ্রাহকদের তুলনায় তাদের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগও তদন্ত কমিটির কাছে তুলে ধরেন।
ঋণ বিতরণ ও চেকবই প্রদানের ক্ষেত্রেও বিভিন্ন অভিযোগের কথা তদন্ত কমিটির কাছে জানিয়েছেন কয়েকজন গ্রাহক।
এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র এবং ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, অভিযোগের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, কয়েকজন সাংবাদিক ও ব্যবস্থাপকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিরা চেষ্টা করছেন।
তদন্ত কমিটির প্রধান এজিএম কামাল পাশা বলেন, ‘জিএম স্যারের নির্দেশে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সরেজমিনে গ্রাহকদের সঙ্গে কথা বলে প্রতিবেদন দাখিল করব।’
তিনি জানান, তদন্তে উঠে আসা তথ্য ও অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

২

আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন

৩

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষনা

৪

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

৫

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

৬

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

৭

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

৮

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

৯

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১০

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১১

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

১২

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

১৩

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

১৪

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

১৫

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

১৬

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১৭

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১৮

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১৯

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

২০