উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতি শিগগিরই উলিপুরবাসী পেতে যাচ্ছেন চারতলা আনসার-ভিডিপি কার্যালয়: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের অস্থায়ী আনসার-ভিডিপি কার্যালয়ের দুর্দশা দূর করে আধুনিক ও স্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অতি শিগগিরই উলিপুরবাসী চারতলা বিশিষ্ট আনসার-ভিডিপি কার্যালয় পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

জানা গেছে, উলিপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়টি দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে পরিচালিত হয়ে আসছে। এতে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনাতেও নানা সীমাবদ্ধতা রয়েছে।

সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উলিপুরের নবাগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া অস্থায়ী কার্যালয়ের বিষয়টি তুলে ধরেন। সভায় তিনি একটি স্থায়ী ও আধুনিক কার্যালয়ের প্রয়োজনীয়তার কথা জানান।

বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি উপস্থাপন করেন। এরপর চারতলা বিশিষ্ট আনসার-ভিডিপি কার্যালয় নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) উলিপুরের গুঞ্জন কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, উলিপুরে আনসার-ভিডিপির স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করেছেন। অতি দ্রুত চারতলা বিশিষ্ট কার্যালয় নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা বলছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিনের অস্থায়ী কার্যালয়ের পরিবর্তে আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণ হলে বাহিনীর সদস্যদের দাপ্তরিক ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে।

চারতলা বিশিষ্ট আনসার-ভিডিপি কার্যালয় নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে এটি উলিপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমকে আরও শক্তিশালী ও আধুনিক করার পাশাপাশি সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১২

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৩

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৪

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৫

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১৬

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৭

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৮

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৯

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

২০