Admin1234@
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ধর্মীয় আলোচনা , বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে গোপালপুর কেন্দ্রীয় কালীমন্দির কমিটির আয়োজনে ও পুজা উদযাপন ফ্রন্টের সহযোগিতায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের উল্লেখযোগ্য বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু ও উপস্থিত উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সকলেই অংশগ্রহণ করেন।
শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকীর্তন ও ভজনের সুরে তাল মিলিয়ে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
দুষ্টের দমন-শিষ্টের পালন এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর আবির্ভাবকে স্মরণ করে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর জন্মাষ্টমী পালন করে থাকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগ, গোপালপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, টাঙ্গাইল জেলা পুজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি প্রবীর চন্দ্র চন্দ, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র পাল,রামকৃষ্ণ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গোপালপুর শাখার সাংগঠনিক সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথ, দিলিপ কুমার দাসসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু প্রতিনিধি সহ সকল ধর্মের জনসাধারণ।
দিনব্যাপী এই আয়োজনে ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ধর্মীয় সম্প্রীতি, সকল ধর্মের সহ অবস্থানে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পের মাধ্যমে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সফলভাবে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই অনুষ্ঠান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০