জনডাক ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় কর্মসূচীতে ব্যস্ত: কলেজে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর জামায়াত নেতার

রাজশাহীর গোদাগাড়ীর পালপুর ধরমপুর মহাবিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী অধ্যাপক এবং জামায়াত নেতা ড. মো. ওবায়দুল্লাহর বিরুদ্ধে নিয়মিত কলেজে উপস্থিত না থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। কর্মদিবসে বিভিন্ন দলীয় কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি দেখা গেলেও, ওই দিনগুলোতে কলেজের হাজিরা খাতায় তাঁর স্বাক্ষর পাওয়া গেছে।

ড. ওবায়দুল্লাহ রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি এবং আসন্ন গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়রপ্রার্থী হিসেবে পরিচিত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিলেও ড. ওবায়দুল্লাহর ক্ষেত্রে তা মানা হচ্ছে না। তার অফিসিয়াল ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে কর্মদিবসে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।

উল্লেখযোগ্য কর্মসূচির তারিখসমূহ-২০, ১৮, ১৬, ১৩, ১০, ৬, ৫, ৪ ও ৩ আগস্ট এবং ৩০, ২৮, ২৩, ২১ ও ১৯ জুলাইসহ বিভিন্ন তারিখে তিনি দলীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ৫ ও ৬ আগস্ট সংরক্ষিত ছুটি উল্লেখ থাকলেও অন্যান্য কর্মদিবসের কার্যদিবসেও তার কলেজে উপস্থিতির হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে।

গত ২৪ আগস্ট কলেজে গিয়ে ড. ওবায়দুল্লাহ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম কাউকেই পাওয়া যায়নি। পরে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষক এস এম সাদিকুল ইসলাম জুলাই ও আগস্ট মাসের হাজিরা খাতা দেখালে ফেসবুকের কর্মসূচির সঙ্গে স্বাক্ষরের অসামঞ্জস্য ধরা পড়ে। তবে মে ও জুন মাসের খাতা দেখাতে অন্য এক শিক্ষক বাধা দেন

দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সাদিকুল ইসলাম জানান, ড. ওবায়দুল্লাহ অধ্যক্ষকে মৌখিকভাবে ছুটি জানিয়েছেন। তবে হাজিরা খাতা ও রাজনৈতিক কর্মসূচির এই অসামঞ্জস্যের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

কলেজে প্রায় ২০০ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক মাত্র ১৭ জন। সব বিভাগের জন্য আইসিটি আবশ্যিক বিষয় হলেও এ বিষয়ে একমাত্র শিক্ষক ড. ওবায়দুল্লাহ। রুটিন অনুযায়ী প্রতিদিন আইসিটি ক্লাস থাকার কথা থাকলেও নিয়মিত ক্লাস হয় না। তাছাড়া কলেজের কম্পিউটার ল্যাবের কম্পিউটারগুলো নষ্ট থাকায় এবং ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের পাঠ্যসূচি শেষ করা ও ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। গাড়ি চালানোর ব্যস্ততা দেখিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান অভিযুক্ত শিক্ষক ড. ওবায়দুল্লাহও। অন্যদিকে, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেকের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মাউশির রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম জানান, কোনো শিক্ষক ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকলে তিনি অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সুনির্দিষ্ট এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৩

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৪

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৫

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৬

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৭

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৮

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

৯

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১০

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১১

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১২

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৩

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৪

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৫

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৬

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৭

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৮

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী

২০