Admin1234@
৩১ অগাস্ট ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন মানিকগঞ্জের সিভিল সার্জন

স্বাস্থ্যমন্ত্রীর সামনে বক্তব্য দিতে গিয়ে মাত্র তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস। জেলার স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি তুলে ধরার সময় তার বক্তব্যে বারবার ‘স্যার’ শব্দ উচ্চারণের বিষয়টি উপস্থিত কর্মকর্তাদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সভার একপর্যায়ে জেলার স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা সম্পর্কে সিভিল সার্জনের কাছে জানতে চান মন্ত্রী। জবাবে ডা. আইভি ফেরদৌস জেলার স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। এ সময় প্রায় তিন মিনিটের বক্তব্যে তিনি মন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন।

এদিকে বক্তব্যের এ বিষয়টি সভায় উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পরে বিষয়টি নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা ও কৌতূহল তৈরি হয়।

এর আগে, দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেন। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমেও তাঁরা তদারকি ও সমন্বয়ের ভূমিকা পালন করবেন।

এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। দায়িত্ব পাওয়ার পর জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সমন্বয় সভায় অংশ নিতে তিনি সোমবার মানিকগঞ্জে আসেন।

সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১০

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১১

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১২

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৪

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৫

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৬

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৭

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৮

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

২০