জনডাক ডেস্ক
৩১ অগাস্ট ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতি ঘনফুট বালুতে চাঁদা দাবি, ছাত্রদল-শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৪

পিরোজপুর সদর উপজেলায় নির্মাণাধীন বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে চাঁদা দাবি, ব্যবসায়ীকে অংশীদার করার চাপ এবং বালু পরিবহনের পাইপ ভাঙচুরের অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (৩০ আগস্ট) পুলিশের যৌথ অভিযানে ঢাকা ও পিরোজপুরের কদমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন—কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পিরোজপুরের কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বালু ভরাটের কাজ নেন ব্যবসায়ী মো. জাকির হোসেন। গত ১৩ আগস্ট বালু ফেলার কাজ শুরু করলে কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ তার কাছে কাজের অংশীদারত্ব দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে প্রতি ঘনফুট (সিএফটি) বালু ভরাটের বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করা হয়।

চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ বালু পরিবহনের প্লাস্টিক পাইপ ভেঙে ক্ষতিগ্রস্ত করেন। এতে ব্যবসায়ী জাকির হোসেনের আনুমানিক দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।

এ ঘটনায় রোববার পিরোজপুর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন বাদী হয়ে সালাম শেখসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মামলা হওয়ার পর পরই অভিযান চালিয়ে প্রধান আসামি সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিন আসামিকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১০

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১১

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১২

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৩

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৪

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৬

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৭

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৮

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

২০