উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২৯ অগাস্ট ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চার দশক মুয়াজ্জিনের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বিদায়

টানা ৪০ বছর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন মো. শুক্কুর আলী (৭১)। বয়সের ভারে এবার তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তাকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বিদায় জানানো হয়।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুসল্লিরা এ আয়োজন করেন। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে তার বিদায় অনুষ্ঠান হয়।

আনুষ্ঠানিকতা শেষে ঘোড়ার গাড়িতে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তার সঙ্গে ছিলেন।

মুয়াজ্জিন শুক্কুর আলীর বাড়ি গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায়।

মসজিদের মুসল্লি রিপন মিয়া বলেন, ‘শুক্কুর আলী খুব সাদাসিধে মানুষ।

তিনি ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন। পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন।’

স্থানীয়রা জানান, সাধারণত কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিনের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর বিষয়টি ছিল ব্যতিক্রমী।

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, ‘বার্ধক্য চলে আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন

তাই তাকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১০

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১১

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১২

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৩

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৪

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৬

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৭

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৮

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

২০