ববি প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীররাতে শেরে বাংলা হলে ছাত্রদলের বিশৃঙ্খলা 

গভীররাতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শেরে বাংলা হলে ছাত্রদলের কতিপয় নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী রাহি ইসলাম শুমনের সাথে ছাত্রদলের সহ-সভাপতি সোহানুর রহমান সিফাতের বাকবিতন্ডাকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রাহি ইসলাম শুমনও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত কিন্তু তার কোনো পদ নেই বলে জানাগেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে শেরে বাংলা হলের নিচে রাষ্টবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহি ইসলাম শুমনের সাথে বিশৃঙ্খলায় জড়ায় ছাত্রদল সহ-সভাপতি সোহানুর রহমান সিফাতসহ ৮-১০ জন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থীও উপস্থিত হন।

বিশৃঙ্খলার সময়, ছাত্রদল সভাপতি মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সভাপতি রকি, সহ-সভাপতি সোহানুর রহমান, আকিব, রবিনসহ বেশকিছু ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরও কিছু শিক্ষার্থীরা ছিলেন বলে জানাগেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার রাতে ভোলা রোডে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাহি ইসলাম শুমনের সাথে কথা কাটাকাটি হয় ছাত্রদল সহ-সভাপতি সোহানুর রহমান সিফাতের। সিফাত গতকাল রাত ১১টার দিকে ফের ৮-১০ জনকে সাথে নিয়ে শুমনের রুমে যায়। ঐসময় রুমে শুমন উপস্থিত ছিলেন না পরে শুমন বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত দুইটার দিকে ছাত্রদল সভাপতির নেতৃত্বে শেরে বাংলা হলের নিচে মীমাংসায় বসলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাহি ইসলাম শুমন বলেন, বুধবার রাতে ভোলা রোডে একটি বিষয় নিয়ে সোহানুর রহমান সিফাতের সাথে বাকবিতন্ডা হয়। পরেরদিন সকালে দু’জনকে নিয়ে বসে ঐটা মীমাংসার জন্য বলে ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন। কিন্তু সিফাত সকালে উপস্থিত না হয়ে রাত ১১টার দিকে ৮-১০ জনকে নিয়ে হলে আমার রুমে চলে যায় সিফাত। আমি তখন হলে ছিলাম না আমার রুমমেটদের বলে রাহি কোথায় ওরে মিষ্টি খাওয়াবো। বিষয়টি নিয়ে আমি ছাত্রদল সভাপতিকে বললে উনিসহ আমার বিভাগের এক সিনিয়র নিয়ে শেরে বাংলা হলের নিচে বসি মীমাংসার জন্য এসময় ছাত্রদলের রবীন সিফাত আকিব এরা আমার উপর উত্তেজিত হয়। পরে সেখানে রাষ্ট্রবিজ্ঞানের কিছু শিক্ষার্থী উপস্থিত হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শেরে বাংলা হলের নিচে রাত ২টার দিকে চিল্লাপাল্লা শোনা যায়। এসময় কয়েকজনকে উত্তেজিত হয়ে গালিগালাজ করতেও শোনা যাচ্ছিলো। এসময় ছাত্রদল সহ-সভাপতি রবিন ও সোহানুর রহমান সিফাতকে বেশি উত্তেজিত দেখা যায় বলে জানান তারা। একপর্যায়ে ছাত্রদল সভাপতির প্রতি উত্তেজিত হতে দেখা যায় সোহানুর রহমান সিফাতকে। 

অভিযুক্ত ছাত্রদল সহ-সভাপতি সোহানুর রহমান সিফাতকে একাধিকবার মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায় নি। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, “এটা রাজনৈতিক কোনো বিষয় না। নবম ব্যাচের ওদের নিজেদের মধ্য ব্যক্তিগত একটি ঝামেলা হয়েছিলো। বিষয়টি নিজেরা আবার মিমাংসা করে নিয়েছে, এটা সমাধান হয়েছে।”

শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির বলেন, “আমি ঘটনা শুনেছি ক্যাম্পাসে এসে উভয়পক্ষকে নিয়ে বসবো বিষয়টি সমাধানের জন্য।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০