হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার, পীরগাছায় অভিযানে ৭২ বস্তা জব্দ

রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও বালাইনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কসহ ৭২ বস্তা ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেক (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও বালাইনাশক তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।
অভিযানে ৭২ বস্তা ভেজাল সার, সার ও বালাইনাশক তৈরির বিভিন্ন কাঁচামাল, সরঞ্জাম এবং সিনজেনটাসহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পারুল ইউনিয়ন পরিষদে রাখা হয়। তবে অভিযানের সময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, আব্দুল মালেক প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে ভেজাল সার ও বালাইনাশকের কারবারের সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার ধরা পড়েছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, মাহাবুবার রহমান মন্ডল,আাসাদুল ইসলাম,শামসুজ্জামান।
কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১০

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১১

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১২

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৩

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৪

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৬

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৭

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৮

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

২০