ববি প্রতিনিধি 
২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চেকের মামলায় ববি কর্মকর্তা আবুল কালাম কারাগারে 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে চেকের একটি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

 বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বাউফল থানা-পুলিশ। আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হারুন অর রশিদ খানের সহোদর। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আবুল কালাম আজাদ নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে চেকের একটি মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি একটি চেকের মামলায় দন্ডপ্রাপ্ত আসামি। বরিশালের একটি আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৮ লাখ টাকা জরিমানা করেন। আজ বৃহস্পতিবার আবুল কালামকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠানোর কথা বললেও আবুল কালম আজাদ মুঠোফোনে দাবি করেন আমি গ্রেফতার হয়নি, রোববার বিশ্ববিদ্যালয়ে এসে কথা বলবো সরাসরি বিস্তারিত। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হারুন-অর-রশিদ খানের আপন ভাই আবুল কালাম আজাদ। ববির প্রথম ভিসি সহোদর আবুল কালাম আজাদ তৎকালীন সময়ে কেয়ারটেকার পদে নিয়োগ পেয়ে পদোন্নতিজনিত কারণে এখন প্রশাসনিক কর্মকর্তা ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, তাঁর দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ ছুটি নেননি। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অফিসেও আসেননি। কেন আসেননি, এখনো জানা যায়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, “আমরা প্রশাসনিকভাবে এধরনের কোনো তথ্য পায়নি।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১০

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১১

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১২

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৩

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৪

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৫

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৬

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৭

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

১৮

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১৯

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

২০