জনডাক ডেস্ক
২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিক নেতা শেখ বাদশার গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর শহরের প্রবেশমুখসহ বিভিন্ন সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ গড়ে তোলা হয়।

এতে জেলা শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। একই সঙ্গে কোতয়ালী থানার সামনে বাস রেখে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

সড়ক অবরোধের কারণে দূরপাল্লার ও স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ট্রাকসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, শ্রমিক নেতা শেখ বাদশাকে একটি পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে শেখ বাদশার স্ত্রী ও শ্রমিকদের অভিযোগ, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে তিনি একজন সম্ভাব্য প্রার্থী হওয়ায় তাকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা গেছে, তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার ইউনিয়নের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারিত রয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১০

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১১

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১২

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৩

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৪

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৬

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৭

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৮

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

২০