সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক ঃ
২৭ অগাস্ট ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০টিতেই নেই প্রধান শিক্ষক

রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান ও শিক্ষার্থী উপস্থিতি আশঙ্কাজনক হারে তলানিতে নেমে এসেছে। দীর্ঘদিন ধরে অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় চরম জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। আর সরকারি প্রাথমিক শিক্ষার এই ভঙ্গুর দশার সুযোগ নিয়ে উপজেলাজুড়ে ডালপালা মেলছে যত্রতত্র গড়ে ওঠা কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত বিদ্যালয় ও হাফিজি মাদ্রাসা।

​উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বর্তমানে ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত নিবন্ধিত (ডিআরভুক্ত) মোট শিক্ষার্থী ২৫ হাজার ৪৭৭ জন। তবে ১১৫টি বিদ্যালয়ের মধ্যে ৫০টিতেই কোনো প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৩০টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে খালি। ফলে সহকারী শিক্ষকেরা দাপ্তরিক কাজ ও প্রশাসনিক ঝামেলা সামলাতে গিয়ে নিয়মিত ক্লাস নিতে পারছেন না, যা পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।

​সরেজমিন বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা শত পার হলেও বাস্তবে শ্রেণিকক্ষে উপস্থিতি মাত্র ২০ থেকে ২৫ জন; কোথাও বা ৫০-৬০ জন। সরকারি স্কুলে উন্নত অবকাঠামো ও নানা সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও মানসম্মত শিক্ষার অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকেরা। এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন ও প্রচারণার মাধ্যমে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের টেনে নিচ্ছে কিন্ডারগার্টেনগুলো।

​স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বিশেষ করে গ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে ক্লাস নেন না। চরাঞ্চলগুলোতে সচেতনতার অভাবে অভিভাবকেরাও শুধু উপবৃত্তির সময় ছাড়া সন্তানদের খোঁজ নেন না। কাগজে-কলমে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) থাকলেও শিক্ষার মান উন্নয়নে তাদের কোনো কার্যকর ভূমিকা নেই। এমনকি বছরের শুরুতে সরকারি স্কুলের আগে বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে সরকারি বই পৌঁছে যাওয়া এবং অননুমোদিত কিন্ডারগার্টেনের দাপট নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

​এ বিষয়ে কাউনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম জানান, “শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও পরীক্ষার সময় তা বাড়ে। উপস্থিতি বাড়াতে মা সমাবেশ, হোম ভিজিট ও নিয়মিত তদারকি করা হচ্ছে। শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, “প্রাথমিক শিক্ষার পরিবেশ রক্ষা ও শিক্ষক সংকট নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। শূন্য পদ পূরণের বিষয়টি দ্রুত সুরাহা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। পাশাপাশি তদারকি বাড়িয়ে পাঠদান স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১১

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১২

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৩

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৪

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৫

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৬

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৭

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৯

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

২০